বাকৃবির সৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ক্যানভাসের আর্ট এক্সিবিশন ২০২৩


Canvas Art Exhibition Bangladesh Agricultural University



   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ক্যানভাসের আয়োজনে  জয়নুল আবেদিন অডিটোরিয়ামের মুক্তমঞ্চ ও টিএসসিতে গত ২৩ জুন অনুষ্ঠিত হয় 'ক্যানভাস আর্ট এক্সিবিশন ২০২৩'। উক্ত চিত্রপ্রদর্শনীতে  দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৩৫ জন শৌখিন চিত্রশিল্পীর শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হয়। এক্রিলিক মিডিয়ামে আঁকা ক্যানভাস, স্কেচ, জল ও তেলরঙে আঁকা চিত্র প্রদর্শিত হয়। বৈরী আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টিপাত স্বত্তেও দর্শনার্থী সমাগম ছিলো প্রচুর। বিদ্যুৎহীন অবস্থায় শত মোমবাতির আলোয়  আলোকিত হয় ক্যানভাসে আঁকা প্রতিটি ছবি। পড়াশোনার পাশাপাশি স্ব স্ব শৈল্পিক সত্তা ও দক্ষতাকে রঙ তুলির আঁচড়ে চিত্রিত করার চেষ্টা অব্যাহত রাখার প্র‍য়াস নিয়ে বাকৃবির শৌখিন চিত্রশিল্পীদের প্লাটফর্ম হিসেবে কাজ করে চলেছে 'ক্যানভাস'।

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023


 ২০১৫-১৬ সালের দিকে বাকৃবির কয়েকজন স্বপ্নবাজ তরুনের হাত ধরে জন্ম নেয় ক্যানভাস। ছবি আঁকাআঁকি করেন এমন শিক্ষার্থীরা একত্র হয়ে একটি এক্সিবিশন আয়োজনের পরিকল্পনা করেন। তাদের মধ্যে তুলেশ রায়, বিরাজ রায়, সুস্মিতা দাস, অরণ্য সাদেকুর রহমান, শোভনীল শোভন, প্রদীপ কুমার বিশ্বাস উল্লেখযোগ্য। ২০১৫ সালের নভেম্বরে ক্যানভাসের প্রথম এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ এর নভেম্বরে এবং ২০১৯ এর সেপ্টেম্বরে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২১ জুন, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় ক্যানভাসের চতুর্থ আর্ট এক্সিবিশন। ক্যাম্পাসের আর্টিস্টদের একই প্লাটফর্মে নিয়ে আসা, প্রতিভার বিকাশ ও প্রকাশ এবং উন্নতি সাধনের  উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে ক্যানভাস। 

এক্সিবিশনটির সার্বিক তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রফেসর ড. লুৎফুল কবির। প্রদর্শনী শেষে ক্যানভাসের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) ঘোষনা করা হয়। প্রফেসর ড. এস. এম. লুৎফুল কবির সভাপতি ও ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম সাধারণ-সম্পাদক নির্বাচিত হন।  কমিটিতে আরো রয়েছেনে, ড. মোঃ তৌহিদুল ইসলাম (সহ-সভাপতি), ফারহানা প্রমি (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আল-আমিন সাদিক অয়ন (সাংগঠনিক সম্পাদক), মোঃ আতিকুল ইসলাম শাওন (সহ-সাংগঠনিক সম্পাদক), সানজিদা আক্তার তৃষা (কোষাধ্যক্ষ), সাইয়্যেদুল মুরসালিন (দপ্তর সম্পাদক), সঞ্চারি সাকিদার (প্রচার সম্পাদক)। এ ছাড়াও কমিটিতে ২০ জন নির্বাহী সদস্য এবং ৩০ জন উপদেষ্টা মন্ডলী সদস্য রয়েছেন।


ফটো গ্যালারিঃ ক্যানভাস আর্ট এক্সিবিশন ২০২৩

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023 bangabandhu corner

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023

canvas bau art exhibition 2023